Последние посты

বাঁশেরকেল্লা - Basherkella
22 окт., 13:57
আওয়ামী ফ্যাসিবাদের আমলে এই কাজগুলো কারা করতো সেটা এখন পরিস্কার হয়ে গেছে। এরা এসব করে সাম্প্রদায়িক কার্ড খেলে এদেশের ইসলামপন্থীদের কোণঠাসা করার অপচেষ্টা করতো।চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশে তাদের এইসমস্ত নোংরা ষড়যন্ত্র আর অতীত ইতিহাস আবারও নতুন করে বিশ্ববাসীর কাছে প্রকাশ পেয়ে গেল।
বাঁশেরকেল্লা - Basherkella
22 окт., 13:50
আসামে মুসলমানদের হাজারো ঘরবাড়ি ভাঙ্গা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতিবাদ-বিবৃতি কই?কয়েক দশক আগের বেশ কয়েকটি মসজিদও ভেঙ্গে ফেলা হয়েছে। বাংলাদেশের ইসলামী দলগুলোর প্রতিবাদ কই?
বাঁশেরকেল্লা - Basherkella
22 окт., 13:41
তারেক রহমানের আগ্রহের সরকারি প্রকল্পের ৪২ কোটি টাকায় ২৮টির দরপত্র গেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের হাতে। এভাবেই দুই পক্ষ এক হয়ে সারাদেশে লুটপাট চালাচ্ছে।২০১৩ সালে স্বেচ্ছাসেবক দলের নেতা সাজেদুল ইসলাম সুমন গুম হন। তার সঙ্গে গুম করা হয় জবি'র তিন ছাত্রদল নেতাসহ মোট সাতজনকে। ২০২৪ সালের পটপরিবর্তনের পর গুম কমিশনের কাছে ওই ঘটনায় জড়িত থাকার স্বীকারোক্তি দেন সাবেক র্যাব কর্মকর্তা ও বর্তমানে কমব্যাঙ্ক ড্রিম ইঞ্জিনিয়ারিং-এর মালিক কিসমৎ হায়াৎ।ডিএনসিসি'র অধীনে ২৮ ট্রাফিক সিগন্যালের দরপত্র বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোর একটি মাইশা কনস্ট্রাকশন লিমিটেড। এটি কাফরুল থানা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ পারভেজের কোম্পানি। আরেক প্রতিষ্ঠান আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড যুবলীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল হাইয়ের কোম্পানি। এইচ এম হেলাল অ্যান্ড কোং লিমিটেড এইচ এম হেলালের কোম্পানি। তিনি ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের ছোট ভাই।
বাঁশেরকেল্লা - Basherkella
22 окт., 13:30
বিএনপিপন্থী বাটপার সাংবাদিক জোবায়ের বাবু সম্প্রতি পুলিশের এক ডিআইজির বাড়িতে মাদক এবং এলিট ব্রোথেলের বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করা হয়েছে এটা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন।এমনকী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উর্ধ্বতন কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেছেন তাদের কাছ থেকে জবাবদিহিতাও চেয়েছেন।আর এদিকে সেই পোস্ট শেয়ার করে বিএনপির সংরক্ষিত নারী আসনের কোটা এমপি মানসুরা লিখেছেন, "এখন থেকে পার্টি করবেন রুহ আফজা আর রেড বুল দিয়ে!"
বাঁশেরকেল্লা - Basherkella
22 окт., 13:28
রংপুরের গঙ্গাচড়ায় বিড়ির বাজার নিয়ে বিরোধ : বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর।
বাঁশেরকেল্লা - Basherkella
22 окт., 13:07
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় হাসপাতালে ভর্তি অসুস্থ রোগী এবং তাদের স্বজনেরা জীবন বাঁচাতে তাড়াহুড়া করে নামতে গিয়ে প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
বাঁশেরকেল্লা - Basherkella
22 окт., 13:03изменён
রাজধানীর উত্তরায় আলোচিত ‘দে লাড়া’ কিশোরগ্যাং গ্রুপের মূলহোতা ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব হাসান সানি ওরফে পিচ্চি সানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।তার বিরুদ্ধে মাদক কারবার, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজধানীর একাধিক থানায় অন্তত সাতটি মামলার তথ্য রয়েছে।২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় উত্তরার বিভিন্ন এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সংঘবদ্ধ হামলায় পিচ্চি সানির সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সে সময় আন্দোলন দমনে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যদের সংগঠিত করে লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের ওপর হামলায় তাকে অংশ নিতে দেখা গেছে।
বাঁশেরকেল্লা - Basherkella
22 окт., 12:57
ইয়েমেনে সৌদি বিমান হামলার প্রতিশোধ নিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে বড় ধরণের হামলা চালিয়েছে হুথি যোদ্ধারা।
