Последние посты

Bangladesh Nationalist Party-BNP
22 сент., 20:05
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ।জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ উপলক্ষে নিউইয়র্কে অবস্থানরত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে তাঁর আবাসস্থলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা হয়।এ সময় রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।#UNGA81 #PM #TariqueRahman #BNP https://www.facebook.com/share/p/19Ugtvznrz/
Bangladesh Nationalist Party-BNP
22 сент., 18:03
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে।জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও হাইতির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।এ সময় দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে সহযোগিতা আরও জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।#UNGA81 #PM #TariqueRahman #BNP https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0PR7YWec4LfK1oqufRavByd7Z3gFUwCQn1TCSUx1NVpDX3r4Vj9XMBWE5fALDtLsql&id=100044368151924&mibextid=Nif5oz
Bangladesh Nationalist Party-BNP
22 сент., 18:02
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা দমন করা হবে বলেন মন্তব্য করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে আজ ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব আজ বিকেলে একই ইস্যুতে ময়মনসিংহের হালুয়াঘাটে ধুরাইল বাজারে প্রতিবাদ সমাবেশে বলেন, রহস্যজনক ভাবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের চলমান সন্ত্রাস নৈরাজ্যৈর বিরুদ্ধে জামায়াত-এনসিপি জোটের নেতাদের বক্তব্য বা কোনো কর্মসূচি নাই। তাদের সব বক্তব্য, কর্মসূচি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সাত মাস বয়সী সরকারের বিরুদ্ধে।তিনি বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে পতিত স্বৈরাচার ও রাজাকারদের মধ্যে নতুনভাবে রাখী বন্ধন হলো কী না, জনগণ তা পর্যবেক্ষণ করছে https://m.facebook.com/story.php?story_fbid=
Bangladesh Nationalist Party-BNP
22 сент., 17:50
https://youtube.com/shorts/pGzc_CeULI4?si=_EWv0R116xFqC9LgYouTubeতারেক রহমান ও নেদারল্যান্ডসের রানি কুইন ম্যাক্সিমার সৌজন্য আলাপচারিতাবিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ...
Bangladesh Nationalist Party-BNP
22 сент., 17:49
https://youtu.be/xCzck-aEiE8?si=3d9Ilv4PwxblRDgaYouTubeতারেক রহমানের সঙ্গে পৃথক সাইডলাইন বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টবিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে পৃথক সাইডলাইন বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ. হুসেইন মোহামেদ লতিফ। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র | ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার #UNGA81…
Bangladesh Nationalist Party-BNP
22 сент., 17:48
https://youtu.be/2Lm37ZPj1Ec?si=_DdgrPs-ToYMtUagYouTubeজাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের সভাপতি খলিলুর রহমান এর বক্তব্য | 22 Sep 2026জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এর বক্তব্য। #জাতিসংঘ #UnitedNations #bangladesh #বাংলাদেশ
Bangladesh Nationalist Party-BNP
22 сент., 16:37
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।এ সময় বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার করা এবং ভবিষ্যতে পারস্পরিক অংশীদারত্বের ক্ষেত্রগুলো সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তারা।#PM #TariqueRahman #BNP https://www.facebook.com/share/p/19qvvgHk7W/
Bangladesh Nationalist Party-BNP
22 сент., 14:24
https://youtu.be/Crg9A-p1J8I?si=dV1iel4JKn7t6E6-YouTubeতারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন | 22 Sep 2026বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র | ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার #UNGA81 #PM #TariqueRahman #BNP ❝করবো কাজ— গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।❞…
Bangladesh Nationalist Party-BNP
22 сент., 14:20
https://youtube.com/shorts/o1QuV884Apk?si=SJA7XQlmy2mv45R2YouTubeজাতিসংঘ ৮১তম অধিবেশন উপলক্ষে জাতিসংঘ মহাসচিব আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশগ্রহণ করেন তারেক রহমানজাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে জাতিসংঘ মহাসচিব আন্তোনি...
Bangladesh Nationalist Party-BNP
22 сент., 14:19
https://youtu.be/oSiAqoATYdU?si=Cd3hjqyvHa4p6k7pYouTubeবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এর বক্তব্য | 22 Sep 2026বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এর বক্তব্য | পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে উত্তরায় সমাবেশ ও মিছিল। আব্দুল্লাহপুর, উত্তরা, ঢাকা | ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার।…
Bangladesh Nationalist Party-BNP
22 сент., 14:18
https://youtu.be/11nblfK9xv0?si=pQ0_4Ck_kAOHJQ79YouTubeতারেক রহমান জাতিসংঘ মহাসচিব আয়োজিত ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশন’-এ অংশগ্রহণ করেনবিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিব আয়োজিত ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশন’-এ অংশগ্রহণ করেন। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র | ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার #UNGA81 #PM #TariqueRahman #BNP ❝করবো কাজ— গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।❞ #BangladeshFirst…
Bangladesh Nationalist Party-BNP
22 сент., 14:07
Deeply saddened to learn of the passing of His Highness Sheikh Ahmed bin Rashid Al Maktoum. On behalf of the Government and people of Bangladesh, I convey my heartfelt condolences.May Almighty Allah bless the departed soul with His infinite mercy and grant him Jannatul Firdaus, and give the bereaved family strength and patience. https://www.facebook.com/share/p/1EiTH3BoQd/FacebookLog in or sign up to viewSee posts, photos and more on Facebook.
Bangladesh Nationalist Party-BNP
22 сент., 14:05
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতিসংঘ মহাসচিব আয়োজিত ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশন’-এ অংশগ্রহণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেট লাউঞ্জ হলে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদলের প্রধান ও ফার্স্ট লেডি/সহধর্মিণীরা উপস্থিত ছিলেন।#UNGA81 #PM #TariqueRahman #BNP https://www.facebook.com/share/p/1KckkZGB46/
Bangladesh Nationalist Party-BNP
22 сент., 14:04
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। https://www.facebook.com/share/p/1Lvw5j8zHf/
Bangladesh Nationalist Party-BNP
22 сент., 14:03
জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র | ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার #UNGA81 #PM #TariqueRahman #BNP https://www.facebook.com/share/p/1C99ycnfEL/
Bangladesh Nationalist Party-BNP
22 сент., 11:53
দেশপ্রেম ও জনগণের আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে আগামী বাংলাদেশের রূপরেখা, বাংলাদেশের স্বার্থ সুরক্ষা, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার বিষয়গুলোই বিশ্বমঞ্চে তুলে ধরবেন মাননীয় প্রধানমন্ত্রী।-মাহদী আমিন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র https://www.facebook.com/share/p/1dPuEkY9u1/
Bangladesh Nationalist Party-BNP
22 сент., 11:52
দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে অবমূল্যায়নের ধারা থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশি টাকা। চলতি বছরের জুন পর্যন্ত গত এক বছরের হিসাবে টাকার মান বেড়েছে দশমিক ০৬ শতাংশ। আর ৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হয়েছে দশমিক ৭৭ শতাংশ।রবিবার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সাল থেকে চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত টানা ডলারের বিপরীতে টাকার মান কমেছে। এই সময়ে এক ডলারের বিপরীতে টাকার দর ৮৫ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে সর্বোচ্চ ১২৩ টাকা ৯৫ পয়সায় ওঠে। অর্থাৎ এই সময়ে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ৩৮ টাকা ২০ পয়সা বা ৪৫ দশমিক ০৫ শতাংশ।তবে চলতি বছরের দ্বিতীয়ার্ধে এসে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। ৩০ আগস্ট ডলারের দাম সর্বোচ্চ ১২৩ টাকা ৯৫ পয়সায় ওঠার পর ১৭ সেপ্টেম্বর তা কমে ১২৩ টাকায় নেমে আসে। ফলে ওই সময়ে ডলারের বিপরীতে টাকার মান বেড়েছে ৯৫ পয়সা। https://www.facebook.com/share/p/1J5VkoBVRe/
Bangladesh Nationalist Party-BNP
22 сент., 11:51
বিএনপি ক্ষমতার জোরে নয়, জনগণের শক্তির ওপর নির্ভর করেই রাজনীতি করে।জনগণের ভোটে নির্বাচিত হয়ে বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে। কিন্তু আমাদের দল ক্ষমতার জোর দেখিয়ে কখনোই রাজনীতি করেনি। বিএনপি জোর দেখায় একটাই, সেটা হচ্ছে জনগণের শক্তির জোর।-অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব, বিএনপি https://www.facebook.com/share/p/1EoZz5zd8q/
Bangladesh Nationalist Party-BNP
22 сент., 09:40
Two Generations. One Legacy.Ziaur Rahman — 1980 Tarique Rahman — 2026From Bangladesh to the United Nations. https://www.facebook.com/share/r/1CNtf1jTTE/
Bangladesh Nationalist Party-BNP
22 сент., 09:34
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখের দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি।দিনের শুরুতে জাতিসংঘ মহাসচিব আয়োজিত স্বাগত প্রাতরাশ ও সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী। পাশাপাশি তুরস্ক, ভুটান ও হাইতির সরকারপ্রধানসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।এছাড়া বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, জাতিসংঘের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং মেটা প্ল্যাটফর্মসের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসারের সঙ্গে বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করবেন।দিনের শেষভাগে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্টের আয়োজিত সংবর্ধনায় অংশ নেবেন মাননীয় প্রধানমন্ত্রী।বাংলাদেশের জাতীয় স্বার্থ, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক পরিসরে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকারের
Подписчики пишут боту, вы отвечаете реплаем, ваш аккаунт скрыт. Создаётся в одно касание.
Как это работает →