Последние посты

Science Bee TG
17 сент., 17:16
২০১০ সালে প্রযুক্তিবিদ মার্কো গ্রোসি নিজের পিডিএফ ফাইল প্রক্রিয়াকরণের সহজ সমাধান নিশ্চিত করতে একটি ডিজিটাল টুল নির্মাণ করেন। এই ব্যক্তিগত কাজটি পরবর্তী সময়ে 'iLovePDF' নামক একটি বৈশ্বিক সেবামুখী প্ল্যাটফর্মে রূপ নেয়। বর্তমানে প্ল্যাটফর্মটির মাধ্যমে পিডিএফ ফাইল মার্জ , স্প্লিট, কম্প্রেস, কনভার্ট ও এডিট করার মতো কাজগুলো সম্পন্ন করা যায়।ব্যবহারকারীর সংখ্যা বহুগুণ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানটি কোনো প্রকার বিনিয়োগ গ্রহণ না করে সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠাতা মার্কো গ্রোসি প্রতিষ্ঠানের স্বাতন্ত্র্য রক্ষা করতে সব ধরনের বিক্রয় বা অধিগ্রহণের প্রস্তাব ধারাবাহিকভাবে প্রত্যাখ্যান করেছেন। বাণিজ্যিক প্রিমিয়াম সুবিধা যুক্ত হওয়া সত্ত্বেও সাধারণ ব্যবহারকারীদের জন্য এর কার্যকরী মৌলিক ফিচারগুলো বিনামূল্যে উন্মুক্ত রাখা হয়েছে।ব্যক্তিগত ব্যবহারের প্রয়োজনীয়তা থেকে বিকশিত এই সফটওয়্যারটি আধুনিক ডিজিটাল নথি প্রক্রিয়াকরণ অবকাঠামোয় একটি টেকসই সমাধান হিসেবে পরিচিতি পেয়েছে।


Science Bee TG
17 сент., 17:14
‘কিছু হবে না’ ভেবে পটকা মাছ খেয়েছিলেন আজহারুল ইসলাম। কিছুক্ষণের মধ্যেই বমি শুরু হয়, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা//রা যান তিনি।পটকা মাছ খুবই ভয়ঙ্কর হতে পারে। এই মাছের শরীরে টেট্রোডোটক্সিন নামের একটি বিষাক্ত জিনিস থাকে, যা সায়ানাইডের চেয়েও মারাত্মক বলে মনে করা হয়।তবে এই ঝুঁকি সত্ত্বেও পাফার ফিশ বা পটকা মাছটি অনেক দেশে দামী একটি খাবার হিসাবে পরিচিত। জাপানে ফুজু (পটকা মাছ দিয়ে তৈরি খাবার) অনেক সময় কাঁচা অথবা সুপের মধ্যে পরিবেশন করা হয়।এই মাছ দিয়ে খাবার তৈরি এবং গ্রাহকদের পরিবেশন করার আগে কয়েক বছর ধরে নিবিড় প্রশিক্ষণ নিতে হয় জাপানের পাচকদের।এজন্য প্রধান কৌশল হলো পটকা মাছের খাবারটি গ্রাহকের প্লেটে দেয়ার আগে এর বিষাক্ত অংশগুলো, যার মধ্যে আছে মস্তিষ্ক, চামড়া, চোখ, ডিম্বাশয়, যকৃত এবং অন্ত্র দূর করে ফেলতে হবে।


Science Bee TG
17 сент., 17:11
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, দেশের শিক্ষার্থীদের সামনে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। মেধা ও যোগ্যতা থাকলে এগিয়ে যাওয়ার পথে কোনো বাধা থাকার কথা নয়। তার ভাষায়, ‘যার মেধা আছে, তার কোনো ভিসা লাগে না।’শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। তাই তাদের উপযোগী শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষাব্যবস্থাকে সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার দিকে গুরুত্ব দিতে হবে।অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও জানান তিনি। এ সময় আগামী বছর থেকে সারা দেশে ১ কোটি ১২ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে স্কুল ড্রেস দেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।


Science Bee TG
17 сент., 17:05
খাতায় লেখা মোবাইল নম্বরে ফোন, তারপর পরীক্ষকের বাসায় গিয়ে আবার উত্তর লেখার অভিযোগ। ২৫ নম্বরের খাতা নাকি ৫০-এ উঠেছে, এখন তদন্ত করছে রাজশাহী শিক্ষা বোর্ড।


Science Bee TG
17 сент., 17:04
খাতায় কোডিং করা ছিল নেশার মতো!


Science Bee TG
17 сент., 15:51
মাত্র ২০ ডলারের বিজ্ঞাপন দিয়ে শুরু, তিন সপ্তাহে বিল দাঁড়াল প্রায় ১ লাখ ১৮ হাজার ডলার! নয় বছরের মাইক ভেবেছিল, বেশি টাকা খরচ করলেই ইউটিউব ভিডিওতে বেশি ভিউ আসবে।


Science Bee TG
17 сент., 15:50

Science Bee TG
17 сент., 15:35
খাতায় লেখা মোবাইল নম্বরে ফোন, তারপর পরীক্ষকের বাসায় গিয়ে আবার উত্তর লেখার অভিযোগ। ২৫ নম্বরের খাতা নাকি ৫০-এ উঠেছে, এখন তদন্ত করছে রাজশাহী শিক্ষা বোর্ড।


Science Bee TG
14 июл., 16:22



Science Bee TG
14 июл., 16:21
বর্তমান ডিজিটাল যুগে এসেও আমাদের মধ্যে অনেকেই সুন্দর এবং সঠিক উপায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরতে ভুল করি। সেটা হোক সিভি তৈরিতে, কিংবা হোক নিজেদের উদ্দেশ্য বোঝাতে। বিশেষত, স্নাতকের শেষের দিকে এসে সকলে যেন খেই হারিয়ে ফেলি ক্যারিয়ার নিয়ে, হিমশিম খেতে হয় একাডেমিক নাকি কর্পোরেট এই চিন্তায়, একাডেমিক হলে উন্নত দেশে কী করে পড়তে যাব সেই চিন্তা, সেটা ঠিক করা গেলেও নিজেদের একাডেমিক সিভি আর স্টেটমেন্ট অব পারপাস তৈরি করতে গিয়ে আরেক দফা চিন্তা ধরে যায়। অনেকে Academic CV-কে সাধারণ চাকরির CV-এর মতো তৈরি করেন। ফলে তিনি তার তথ্যগুলো প্রায় সময়ই সঠিকভাবে উপস্থাপন করতে পারেন না। আবার কেউ SOP-তে শুধু নিজের গল্প লিখে যান, কিন্তু কেন তিনি নির্দিষ্ট প্রোগ্রাম, গবেষণা ক্ষেত্র বা এডমিশনের সুযোগের জন্য উপযুক্ত ব্যক্তি, সেটি স্পষ্টভাবে তুলে ধরতে পারেন না। কোনো চাকরি খোঁজার ক্ষেত্রে যেমন আমরা কিছুটা মডিফাইড সিভি ব্যবহার করি, ঠিক সেভাবেই জবের থেকেও একাডেমিক সিভি একটু ভিন্নভাবে উপস্থাপন করার প্রয়োজন হয়। বিদেশে এপ্লাই
Science Bee TG
15 мая, 10:56
মৃত স্বামীর সাথে চির বিদায় নিতে স্বেচ্ছায় সমাধিস্থ হন তার স্ত্রী!


Science Bee TG
12 мая, 03:09изменён
যুক্ত হন সায়েন্স বী'র প্রিমিয়াম কনটেন্ট রিসার্চ প্রোগ্রামে। বাংলাদেশের অন্যতম বড় STEM-ভিত্তিক প্লাটফর্ম সায়েন্স বী (Science Bee) ৫ম বারের মতো আয়োজন করতে যাচ্ছে "কনটেন্ট রিসার্চ" প্রোগ্রামের। লেখালেখিতে যদি আপনি হন দক্ষ কিংবা নিজের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত আর্টিকেল লেখার দক্ষতাকে নিয়ে যেতে চান আরো উচ্চ পর্যায়ে তাহলে সায়েন্স বী'র এই "কনটেন্ট রিসার্চ" প্রোগ্রামই হতে পারে আপনার জন্য সেরা প্লাটফর্ম!কনটেন্ট রিসার্চার হিসেবে আপনার কার্যক্রমঃবিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত সাম্প্রতিক আর মূল্যায়নযোগ্য বৈজ্ঞানিক-গবেষণা বিষয়ক নিত্য-নতুন তথ্য বাংলাতে প্রায় একশ-দুইশো শব্দের মধ্যে বোধগম্য উপায়ে নিয়মিত লিখতে হবে। আপনার কাজে সহযোগিতা করা জন্য থাকবে কো-অর্ডিনেটর৷ তবে যেহেতু স্বেচ্ছা-সেবামূলক কাজ, তাই আপনাদের আগ্রহ আর ধৈর্য্য থাকতে হবে। কার্যক্রম খুবই সহজ, আপনি নিয়মিত একটু একটু সময় দিলেই পারবেন আর আমাদের অভিজ্ঞ টিম সবসময় আপনাদের সাথে থাকবে। এছাড়া ৪ মাসের এই প্রোগ্রাম শেষে আপনার জন্য থাকবে


Science Bee TG
9 мая, 15:35
আমরা অত্যন্ত আনন্দের সাথে আমাদের মে মাসের সেরা মডারেটরদের নাম প্রকাশ করছি। এবারের তালিকায় জায়গা পেয়েছে বেশ কিছু নতুন মুখ। Science Bee - বিজ্ঞান গ্রুপ এবং Science Bee - বিজ্ঞান ও গবেষণা গ্রুপের পিছনে থাকা এই মানুষগুলোর কারণে গ্রুপ দুইটিই থাকে প্রাণবন্ত। মে মাসে বিজ্ঞান ও গবেষণা গ্রুপ থেকে Mariam Akter Shahana এবং বিজ্ঞান গ্রুপ থেকে Tanzem Monir Ahmed এবং Tanvir Zaman Tuhin সেরা মডারেটর হিসেবে নির্বাচিত হয়েছেন৷ তাদের ৪জনকেই অসংখ্য অভিনন্দন।




Science Bee TG
2 мая, 18:54
Science Bee meme ©️Ikramul Hasan Sifatবিস্তারিত আমাদের ফেসবুক গ্রুপের এই পোস্টে : https://www.facebook.com/share/p/17S6Cxvj2u/


Science Bee TG
26 апр., 02:22
জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্যের ভিত্তিতে তৈরি ‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস’ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শিকার হওয়া মানুষের দুই-তৃতীয়াংশই বাংলাদেশ, সুদান, নাইজেরিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, আফগানিস্তান, মিয়ানমার, পাকিস্তান, দক্ষিণ সুদান, সিরিয়া ও ইয়েমেন—এই দশটি দেশের বাসিন্দা। প্রতিবেদনে বাংলাদেশ ও সিরিয়ার পরিস্থিতির সামান্য উন্নতির কথা বলা হলেও সামগ্রিক বৈশ্বিক চিত্র বেশ হতাশাজনক; গত বছর ৪৭টি দেশের প্রায় ২৬ কোটি ৬০ লাখ মানুষ এই তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়েছে, যা ২০১৬ সালের তুলনায় প্রায় দ্বিগুণ। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানি ও সারের দাম আকাশচুম্বী হওয়ায় এবং আন্তর্জাতিক ত্রাণ কমে যাওয়ায় কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা ২০২৬ সালের পরিস্থিতিকে আরও ‘ভয়াবহ’ করে তুলতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই আসন্ন সংকট মোকাবিলায় জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের প্রধান ক্ষুদ্র কৃষকদের জলবায়ু-সহনশীল ফসল চাষে বিনিয়োগ বাড়ানো এবং স্থানীয়ভাবে সার


Science Bee TG
14 апр., 03:55
সায়েন্স বী'র সকল সদস্যদের জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।


Science Bee TG
3 апр., 03:05
ষষ্ঠবারের মত শুরু হয়েছে Science Bee - বিজ্ঞান গ্রুপ' এর মডারেটর রিক্রুটমেন্ট।কাদের খুঁজছি আমরা? যাদের বিজ্ঞানের প্রতি রয়েছে গভীর অনুরাগ এবং স্বেচ্ছাসেবার মানসিকতা। যারা নিয়মিত বিজ্ঞানভিত্তিক কন্টেন্ট তৈরির মাধ্যমে গ্রুপকে সমৃদ্ধ করতে চান। যারা গ্রুপের সদস্যদের বিজ্ঞানভিত্তিক প্রশ্নের উত্তর দিয়ে ও আলোচনায় অংশ নিয়ে একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি করতে আগ্রহী।গ্রুপের নিয়ম শুধুমাত্র মেম্বারদের জন্য নয়, মডারেটরদেরও সেইসব নিয়ম মেনে চলতে হবে। ফেইক আইডি গ্রহণযোগ্য নয়। আপনাকে ডিজাইন পারতে হবে এমন কোন শর্ত নেই।মডারেটর হতে ইচ্ছুক হলে কমেন্টবক্সে দেওয়া গুগল ফর্মে প্রয়োজনীয় তথ্য জমা দিন। আপনার দেয়া তথ্য ও উত্তর বিবেচনা করে আপনাদের সাথে যোগাযোগ করা হবে, পাশাপাশি প্রাথমিক ভাবে বাছাই শেষে আপনাদের বিভিন্ন টাস্কে অংশ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত ভাবে মডারেটর প্যানেল বাছাই করা হবে।কাজের মূল্যায়ন স্বরূপ কাজ শেষে সার্টিফিকেট পাবেন, সেরা মডারেটর হবার মাধ্যমে গ্রুপ এবং পেইজে ফিচারড হবেন, সায়েন্স বী'র


Science Bee TG
20 мар., 14:21
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর চলে এলো খুশির ঈদ!✨ঈদ আমাদের সবার জন্যেই আনন্দের, একসাথে থাকার এবং কৃতজ্ঞতা প্রকাশের সময়। এই খুশির দিনে আপনার এবং আপনার পরিবারের সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা। চলুন ঈদের খুশি ছড়িয়ে দিই সবার মাঝে!ঈদ মোবারক! 💛চাঁদরাতের পরিকল্পনা কী সবার?🌙


Science Bee TG
10 февр., 16:22
আর যেন কোন "জুলাই" না আসে...


Science Bee TG
29 янв., 16:03
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা পেয়ে গেছি সায়েন্স বী আয়োজিত "সায়েন্স ফটোগ্রাফি কনটেস্ট" এর সেরা ৫ বিজয়ীকে। প্রায় ৮০০ এর বেশি সাবমিশন থেকে ৩ ধাপে যাচাই বাছাই শেষে সর্বশেষ আমরা বিজয়ীদের খুঁজে পেয়েছি। সেরা ৫ ছাড়াও, সেরা ১০ এ জায়গা করে নেওয়া সকলের নির্বাচিত ছবি এবং এর পিছনের গল্প জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট৷বিজয়ী সকলকে অসংখ্য অভিনন্দন! ❤️এছাড়াও সেরা ১০টি ছবি এবং এর পিছনের গল্প জানতে ভিজিট করুন: এখানে ক্লিক করে



