Latest posts

বাঁশেরকেল্লা - Basherkella
22 Oct, 15:12
শয়তানের মুফতির বুদ্ধিবৃত্তিক কৌশল ও ইন্টেলেকচুয়াল গেমের ফতোয়া হলো; আল্লাহওয়ালারা শুধু মসজিদ-মাদ্রাসা নিয়েই ব্যস্ত থাকেবেন, আর এ সুযোগে শয়তানেরা রাষ্ট্র পরিচালনা করুক। ইসলামকে যেভাবে ইচ্ছা ব্যবহার করবে। সমাজ ও রাষ্ট্রে ইসলামের কোনো অস্তিত্ব থাকবে না এটা ওরা চায়।
বাঁশেরকেল্লা - Basherkella
22 Oct, 14:36
আকিদার নামে ঐক্যে ফাটল ধরানো ভারতীয় ষড়যন্ত্র: কাজী ইব্রাহীম
বাঁশেরকেল্লা - Basherkella
22 Oct, 14:12edited
ফেনী সদর উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। মিছিলের নেতৃত্ব দিয়েছে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি বেলাল হোসেন।এই সন্ত্রাসীর বাড়ি ফেনী সদর উপজেলার ৭নং বালিগাঁও ইউনিয়নে। এই সন্ত্রাসী জুলাই গণঅভ্যুত্থানের সময় সরাসরি ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা চালিয়েছিল। তাও এখনপর্যন্ত প্রশাসন এই সন্ত্রাসীদের আটক করতে পারেনি।তারেক সরকারের গোয়েন্দাদের এই কেমন ব্যর্থতা!
বাঁশেরকেল্লা - Basherkella
22 Oct, 14:11
জরুরি নিরাপত্তাজনিত সমস্যার কারণে সাইবার হামলার ঝুঁকি এড়াতে ওয়েবসাইট সাময়িকভাবে ডাউন রেখেছে বাংলাদেশ ব্যাংক।
বাঁশেরকেল্লা - Basherkella
22 Oct, 13:57
আওয়ামী ফ্যাসিবাদের আমলে এই কাজগুলো কারা করতো সেটা এখন পরিস্কার হয়ে গেছে। এরা এসব করে সাম্প্রদায়িক কার্ড খেলে এদেশের ইসলামপন্থীদের কোণঠাসা করার অপচেষ্টা করতো।চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশে তাদের এইসমস্ত নোংরা ষড়যন্ত্র আর অতীত ইতিহাস আবারও নতুন করে বিশ্ববাসীর কাছে প্রকাশ পেয়ে গেল।
বাঁশেরকেল্লা - Basherkella
22 Oct, 13:50
আসামে মুসলমানদের হাজারো ঘরবাড়ি ভাঙ্গা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতিবাদ-বিবৃতি কই?কয়েক দশক আগের বেশ কয়েকটি মসজিদও ভেঙ্গে ফেলা হয়েছে। বাংলাদেশের ইসলামী দলগুলোর প্রতিবাদ কই?
বাঁশেরকেল্লা - Basherkella
22 Oct, 13:41
তারেক রহমানের আগ্রহের সরকারি প্রকল্পের ৪২ কোটি টাকায় ২৮টির দরপত্র গেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের হাতে। এভাবেই দুই পক্ষ এক হয়ে সারাদেশে লুটপাট চালাচ্ছে।২০১৩ সালে স্বেচ্ছাসেবক দলের নেতা সাজেদুল ইসলাম সুমন গুম হন। তার সঙ্গে গুম করা হয় জবি'র তিন ছাত্রদল নেতাসহ মোট সাতজনকে। ২০২৪ সালের পটপরিবর্তনের পর গুম কমিশনের কাছে ওই ঘটনায় জড়িত থাকার স্বীকারোক্তি দেন সাবেক র্যাব কর্মকর্তা ও বর্তমানে কমব্যাঙ্ক ড্রিম ইঞ্জিনিয়ারিং-এর মালিক কিসমৎ হায়াৎ।ডিএনসিসি'র অধীনে ২৮ ট্রাফিক সিগন্যালের দরপত্র বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোর একটি মাইশা কনস্ট্রাকশন লিমিটেড। এটি কাফরুল থানা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ পারভেজের কোম্পানি। আরেক প্রতিষ্ঠান আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড যুবলীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল হাইয়ের কোম্পানি। এইচ এম হেলাল অ্যান্ড কোং লিমিটেড এইচ এম হেলালের কোম্পানি। তিনি ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের ছোট ভাই।
বাঁশেরকেল্লা - Basherkella
22 Oct, 13:30
বিএনপিপন্থী বাটপার সাংবাদিক জোবায়ের বাবু সম্প্রতি পুলিশের এক ডিআইজির বাড়িতে মাদক এবং এলিট ব্রোথেলের বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করা হয়েছে এটা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন।এমনকী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উর্ধ্বতন কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেছেন তাদের কাছ থেকে জবাবদিহিতাও চেয়েছেন।আর এদিকে সেই পোস্ট শেয়ার করে বিএনপির সংরক্ষিত নারী আসনের কোটা এমপি মানসুরা লিখেছেন, "এখন থেকে পার্টি করবেন রুহ আফজা আর রেড বুল দিয়ে!"
Related Channels
Other channels in the same section of the catalogue.
