Latest posts

Bangladesh Jamaat-e-Islami
21 Oct, 15:46
আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভাআজ ২১ অক্টোবর বুধবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এবং লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম; সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম; ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি। বিস্তারিত...
Bangladesh Jamaat-e-Islami
21 Oct, 14:23
খুলনা জেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত৩১ অক্টোবরের লংমার্চে ফুলতলা বাসস্ট্যান্ডের পথসভাকে জনসমুদ্রে পরিনত করতে হবে: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি।তিনি বলেন, আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক লংমার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই লংমার্চ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়; বরং এটি দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ গঠনের এক বলিষ্ঠ সংগ্রাম। দেশের প্রতিটি প্রান্তে আজ যে আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়েছে, খুলনা জেলা জামায়াতকে তার অগ্রভাগে থেকে নেতৃত্ব দিতে হবে।তিনি বলেন, লংমার্চের অংশ হিসেবে আমাদের খুলনা জেলায় দুটি গুরুত্বপূর্ণ পথসভা অনুষ্ঠিত হবে—একটি ঐতিহাসিক বাবরি চত্বরে (শিববাড়ি) এবং অপরটি ফুলতলা বাসস্ট্যান্ড চত্বরে।বিস্তারিত...
Bangladesh Jamaat-e-Islami
21 Oct, 12:45edited
বিরোধী দলের ওপর দোষ চাপিয়ে নিজেদের অপকর্ম ঢাকার চেষ্টা করছে সরকার : মিয়া গোলাম পরওয়ারবাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাজনৈতিকভাবে অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্ব থেকে বিএনপি সরে না আসায় সাত মাসে সরকার একেবারে লেজেগোবরে জড়িয়েছে।তিনি বলেন, এই সময়ের মধ্যে প্রায় চারজন মন্ত্রী-এমপি বিদায় নিয়েছেন। সরকারে থেকে দায়িত্ব পালন করার সময় এত অপরিপক্ব, অদক্ষ, অরাজনৈতিক বক্তব্য এবং অরাজনৈতিক নেতৃত্ব আমরা আগের রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখিনি।বুধবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজার রহমান ইরান। বক্তব্য রাখেন ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ। বিস্তারিত...
Bangladesh Jamaat-e-Islami
21 Oct, 10:02
আগামী ৩১ অক্টোবর ২০২৬, (শনিবার) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত হবে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ।লংমার্চের প্রথম দাবি—গণভোটের গণরায় বাস্তবায়ন।
Bangladesh Jamaat-e-Islami
21 Oct, 08:54
https://youtu.be/hCFYJ3kcTaYYouTubeগণভোটে প্রায় ৭০ ভাগ জনগণের রায়কে প্রত্যাখ্যান করার অর্থই হলো জুলাইকে ধারণ না করা || Mia Golam Porwar"গণভোটে প্রায় ৭০ ভাগ জনগণের রায়কে প্রত্যাখ্যান করার অর্থই হলো জুলাইকে ধারণ না করা” - মিয়া গোলাম পরওয়ার সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ লেবার পার্টি'র ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য…
Bangladesh Jamaat-e-Islami
20 Oct, 15:24
ডিআইজির মালিকানাধীন বাড়ি থেকে অসামাজিক কাজে বিপুল সংখ্যক নারী-পুরুষের লিপ্ত থাকা ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ : এডভোকেট জুবায়েরবাংলাদেশ পুলিশে কর্মরত একজন অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন একটি বাড়ি থেকে অসামাজিক কাজে বিপুল সংখ্যক নারী-পুরুষের লিপ্ত থাকা ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২০ অক্টোবর মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছেন।বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ পুলিশে কর্মরত একজন অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন একটি বাড়িতে অসামাজিক কাজে বিপুল সংখ্যক নারী-পুরুষের লিপ্ত থাকা ও মাদক সেবন করার বন্দোবস্ত করে দেয়া খুবই উদ্বেগের, লজ্জাজনক ও দেশের আইনশৃঙ্খলার জন্য অশনি সংকেত এবং সামাজিক অপরাধকে উসকে দেয়ার গভীর ষড়যন্ত্র। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।এডভোকেট জুবায়ের বলেন, এ ঘটনায় আজ ২০ অক্টোবর মঙ্গলবার ৮৪ জন নারী-পুরুষকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। একই সঙ্গে বাসা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য (মাদক) উদ্ধার করা হয়েছে। আমি এঘটনার সাথে জড়িত ও দায়ীদের কঠোর শাস্তি দাবি করছি। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা এর নেপথ্যে জড়িত এবং এমন সব সামাজিক অপরাধকর্মের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে মাদকে সয়লাব হয়ে গেছে শহর থেকে গ্রামগঞ্জ পর্যন্ত। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাসায় এ ধরনের অপকর্ম সংঘটিত হওয়ায় জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। মাদকের সিন্ডিকেট ভাঙতে আমি সরকার, আইনশৃঙ্খলা বাহিনীর সকল বিভাগ এবং দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ওই ঘটনার জন্য বাড়ির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বিষয়ে বিভাগীয় তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
Bangladesh Jamaat-e-Islami
20 Oct, 12:45
প্রবাসী সদস্য (রুকন) মশিউল হক মারুফ এর শয্যা পাশে মাওলানা আবদুল হালিম২০ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার) দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর বাসিন্দা প্রবাসী সদস্য (রুকন) জনাব মশিউল হক মারুফকে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কুমিল্লা মহানগরীর তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম।এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি জনাব মুহাম্মদ ইয়াছিন আরাফাত, বসুন্ধরা থানা আমীর জনাব আবুল বাসারসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।তিনি এ সময় জনাব মারুফের চিকিৎসা ও স্বাস্থ্যের সার্বিক খোঁজখবর নেন। জনাব মারুফের সহধর্মিণী রুমা বেগম ও ছেলে সায়েমসহ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সান্ত্বনা প্রদান করেন। তিনি জনাব মারুফের দ্রুত রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করেন।
Bangladesh Jamaat-e-Islami
20 Oct, 12:31
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের পৌরসভা, ইউনিয়ন দায়িত্বশীল ও অগ্রসর কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিতমানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার পাশাপাশি আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি সবসময় অন্তরে ধারণ করতে হবে -ডা. শফিকুর রহমান এমপিমাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, “আল্লাহ ছাড়া দুনিয়ায় কাউকে ভয় করা যাবে না। জীবনের প্রতিটি কাজ আখিরাতে জবাবদিহির অনুভূতি নিয়ে পরিচালনা করতে হবে। দুনিয়াতে বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই; বিশ্রাম হবে পরকালে।”তিনি বলেন, মাদক সমাজকে ধ্বংস করছে। মাদকের কারণে যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক অবক্ষয় বাড়ছে। আমরা মাদকমুক্ত সমাজ চাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সরকার এখনো মাদক নির্মূলে যথাযথ ভূমিকা পালন করতে পারছে না। মাদকের বিস্তার রোধ এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।বিস্তারিত...
Related Channels
Other channels in the same section of the catalogue.
