Latest posts

Arif Azad
15 Sept, 16:09
প্যারেন্টিং নিয়ে আমার ছোট ছোট অভিজ্ঞতাগুলো পড়তে যুক্ত হতে পারেন এই পেইজে—https://www.facebook.com/parentingtipsfromarifazad


Arif Azad
24 Feb, 16:27
একইভাবে সূর্য উঠে আর অস্ত যায়। একই নিয়মে চাঁদের আলো নেমে আসে পৃথিবীতে। একই আকাশে ঝলমল করে উঠে নক্ষত্ররাজি।তবু—রামাদান মাসটাকে কেমন আলাদা আলাদা, আপন আপন লাগে।রামাদানের বাতাসে যেন আবে হায়াতের ঘ্রাণ মেশানো। শ্বাস নিলেই ভরে উঠে বুক।
Arif Azad
18 Feb, 13:08
আলহামদুলিল্লাহ, আমরা রামাদান মাসে প্রবেশ করেছি 💛এই পবিত্র মাসটা আমলমুখর, ইবাদাত-মুখর কাটুক, আমাদের অন্তরাত্মায় সত্যিকারের পরিবর্তন নিয়ে আসুক—এই দুয়া।রামাদান কারীম 💚
Arif Azad
16 Feb, 13:51
আলহামদুলিল্লাহ, আজি হতে হাজার বছর আগে বইটির প্রি-অর্ডার শুরু হলো আজ থেকে।প্রি-অর্ডার করতে— https://sukunpublishing.com/book/aji-hote-hajar-bochor-agey/


Arif Azad
15 Feb, 15:48
পথিক কি পেয়েছিল সেই পরমের সন্ধান?


Arif Azad
13 Feb, 13:36
আল্লাহ যদি হায়াতে রাখেন, আগামি জুমুয়াহ আমরা সিয়াম রেখে আদায় করতে যাচ্ছি, ইন শা আল্লাহ।বহুল প্রতীক্ষিত রামাদান অবশেষে একেবারে আমাদের দোরগোড়ায়, আলহামদুলিল্লাহ।নিশ্চয়, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করতে চান। আমলে, ইবাদাতে, যিকিরে, তিলাওয়াতে পরিপূর্ণ করতে চান আমাদের আমলনামা। এই কারণেই তিনি আমাদেরকে আরেকটা রামাদান পাওয়ার তাউফিক দিচ্ছেন।তিনি আমাদেরকে সুযোগ দিবেন, কিন্তু সেই সুযোগ লুফে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণটাই আমাদের উপর। আমরা কতোটা দায়িত্ব নিয়ে এই মাসটাকে বরণ করছি তার উপরেই নির্ভর করছে এই মাসে আমরা রবের কতোখানি রহমত হাসিল করতে পারছি।আমাদের জীবনে ব্যস্ততা থাকবেই—কাজ, চাকরি, পড়াশুনা, সংসারের দায়দায়িত্ব, রাজনীতি, ব্যবসা ইত্যাদি। তবে এসবের মাঝেও আমাদেরকে সময় করতে হবে রামাদানকে রঙিন আর আমলময় করে তোলার।কীভাবে কাটাবেন আগামির রামাদান, সেই ছকটা কি এঁকেছেন? একটা গোছানো পরিকল্পনা, একটা সুন্দর রুটিন, ডেইলি আমল চার্ট তৈরি করেছেন তো?যদি না করে থাকেন, তাহলে আরও প্রায় এক সপ্তাহ হাতে সময় আছে। আজই


Arif Azad
10 Feb, 12:58
গল্পটা আজ থেকে হাজার বছর আগের।একটি পাহাড়ি উপত্যকায়, সন্ধ্যাবাতির আলোয় শুরু হয়েছিল এক পবিত্র যাত্রার৷ হাজারও মাঠঘাট পেরিয়ে, অবিশ্রান্ত পথের ধুলো আর শত প্রতিকূলতা পার করে সেই গল্পের একটি অভাবনীয় সুন্দর সমাপ্তি ঘটে।এটাকে ঘরে ফেরার গল্প বলা যায়। বলা যেতে পারে—শেকড়ে ফেরার উপাখ্যানও।এই উপাখ্যান নিয়েই এবার একুশে বইমেলায় হাজির হচ্ছি, ইন শা আল্লাহ। প্রকাশিত হবে সুকুন পাবলিশিং থেকে।এবারের স্বপ্নটার নাম—‘আজি হতে হাজার বছর আগে।’পাঠক, এবারের কাজটি একেবারে অন্যরকম। আর, অপেক্ষাও অল্পদিনের 💚


Arif Azad
13 Sept 2025, 15:51
রবের অবাধ্যতার মাঝে যে আনন্দ খুঁজে পায়, জাহান্নামও তাকে একদিন নিজের আনন্দের জন্য খুঁজে নিবে।
Arif Azad
13 Sept 2025, 05:45
আল্লাহর সাথে আমাদের সন্তানদের পরিচয় ঘটুক—এটা আমরা কে না চাই? কিন্তু, ছোটদের সামনে কীভাবে আমরা আল্লাহর পরিচয় তুলে ধরতে পারি, তাই তো?এটার মোক্ষম একটা উপায় হলো তাদেরকে আল্লাহর গুণবাচক নাম তথা আসমাউল হুসনার সাথে পরিচয় করানো। নামগুলোর অর্থ, সেগুলো কীভাবে আল্লাহর গুণের সাথে জড়িয়ে আছে—সেসব বিষয় তাদের ভাষাতেই তাদেরকে বোঝানো।ঠিক এমন একটা চিন্তা থেকেই, ছোটদের জন্য আমি লিখেছি ‘আল্লাহর সুন্দর সুন্দর নাম’ সিরিজ, যেখানে মোট ৪ টা বইতে, ছোটদের জন্য প্রয়োজনীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশ কয়েকটা নামকে তুলে ধরেছি গল্পে গল্পে।শুধু গল্পই নয়, প্রতিটা পৃষ্ঠায় গল্পের সাথে আছে চমৎকার সব ছবিও।আপনার সন্তানকে আপনি ভালো একটা সিরিজ বই উপহার দিতে চাচ্ছেন? তাহলে, ‘আল্লাহর সুন্দর সুন্দর নাম’ সিরিজটি হতে পারে তার জন্য অনন্য উপহার, ইন শা আল্লাহ।সিরিজটির জন্য সরাসরি প্রকাশনিতে ফোন বা হোয়্যাটসঅ্যাপ— 01819887755অর্ডার লিঙ্ক— https://sukunpublishing.com/allahor-shundor-shundor-naam


Arif Azad
28 Aug 2025, 15:32
তাকওয়া তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সত্যিকার অর্থে কতোটা ভয় করেন সেটা মেপে দেখতে চান? তাহলে দেখুন—একাকীত্ব আর নির্জনের সময়গুলো আপনি কীভাবে কাটান।


Arif Azad
26 Jun 2025, 16:21
কুরআনে একটা যতিচিহ্নও এমন নেই যা খামখেয়ালিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ‘আর রাহমান’ এবং ‘আর রাহীম’ একসাথে বলেন, নিশ্চয় সেটার রয়েছে নিগুঢ় কোনো কার্যকারণ। তিনি যখন ‘আল আযীয’ এবং ‘আল হাকিম’ একসাথে উচ্চারণ করেন, অতি অবশ্যই সেটার রয়েছে কোনো প্রেক্ষাপট।কুরআন কবিতা নয় যেখানে থাকে নিছক খামখেয়ালিপূর্ণ ছন্দ আর বাক্যবিন্যাসের পসরা। কুরআন হলো আল্লাহর কথা—প্রত্যেকটা বর্ণই এখানে সুচিন্তিতভাবে সাজানো। প্রত্যেকটা যতিচিহ্নই এখানে জীবন্ত।কুরআনের অলিতে গলিতে শিরোনামের প্রথম লেখা, পুরোটা পড়ুন—https://www.facebook.com/share/p/1ArtM3Enmh/FacebookLog in or sign up to viewSee posts, photos and more on Facebook.
Arif Azad
19 Mar 2025, 16:21
💔💔
Arif Azad
1 Mar 2025, 13:27
রামাদান কারীম। এই রামাদান হোক আমাদের জীবনের শ্রেষ্ঠ রামাদান 💚
Arif Azad
19 Feb 2025, 14:59
গোটা সৃষ্টিজগতে এমন একটা বিন্দু, এমন একটা ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকণা নেই যা তাঁর দৃষ্টির অন্তরালে। সাগরের বুকে তৈরি হওয়া একটা ছোট্ট ঢেউ, সেই ঢেউয়ের আরো ভিতরে তৈরি হওয়া কম্পন, সেই কম্পনে ছিঁটকে যাওয়া একবিন্দু জল—সেই ঘটনাচিত্রও আল্লাহর দৃষ্টির আড়াল হতে পারে না।গভীর সাগরতলে যে ক্ষুদ্র নুড়িকণা, সেই নুড়িকণার নিচে তার চেয়েও ক্ষুদ্র যে প্রাণী, সেই প্রাণীর গায়ে থাকা তারচেয়েও ক্ষুদ্র বালিকণা—সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা দেখেন।ঘন গহীন অরণ্য, যেখানে আজতক কোন মানুষের পদচিহ্ন পড়েনি, গাছেদের ডালপালার ঘনত্বকে ফুঁড়ে যেখানে পৌঁছাতে পারে না সূর্যের প্রখর রশ্মি, প্রকাশ্য দিবালোকেও অন্ধকারে ডুবে থাকা সেই জঙ্গলের একেবারে অবহেলিত কোণে বেড়ে উঠা একটা ছোট্ট আগাছা, যার ডগায় আজ নতুন একটা কুঁড়ি বের হয়েছে, যে কুঁড়ির সন্ধান হয়তো কোনোদিন কোন মৌমাছি পাবে না, যে কুড়ি থেকে প্রস্ফুটিত ফুলে কোনোদিন বসবে না কোন প্রজাপতি—সেই অজানা, অবহেলিত ফুলও আল্লাহর দৃষ্টির অন্তরালে নেই।
Arif Azad
1 Feb 2025, 08:19
আজ থেকে শুরু হলো একুশে বইমেলা। চলবে পুরো ফেব্রুয়ারি জুড়ে।আমার নতুন বই দুটো, ‘উমরাহ সফরের গল্প’ এবং ‘কথা বলো যয়তুন বৃক্ষ’ পাওয়া যাবে ঢাকা বইমেলায় ২৯ নম্বর স্টলে এবং চট্টগ্রাম বইমেলায় ২৭ নম্বর স্টলে। সুকুন পাবলিশিংয়ের স্টলে।আমার বইগুলো পাওয়া যাবে আগামি ৭ ই ফেব্রুয়ারি থেকে৷ ইন শা আল্লাহ।


Arif Azad
25 Jan 2025, 14:05
আলহামদুলিল্লাহ, অবশেষে হাজির হয়েছি আসন্ন বইমেলায় প্রকাশ হতে যাওয়া আমার বই দুটির প্রি-অর্ডার ঘোষণা নিয়ে।প্রিয় পাঠক, এতোদিন অপেক্ষা করে ছিলেন কবে শুরু হবে প্রি-অর্ডার আর কবে আপনি নিশ্চিত করে রাখবেন অধীর অপেক্ষায় থাকা প্রিয় বই দুটো।আলহামদুলিল্লাহ, আমাদের অপেক্ষার প্রহর ফুরিয়েছে।‘উমরাহ সফরের গল্প’ এবং ‘কথা বলো যয়তুন বৃক্ষ’ আপনারা প্রি-অর্ডার করতে পারবেন আপনাদের পছন্দের যেকোনো অনলাইন বুকশপে। দেশের কয়েকটা শীর্ষস্থানীয় অনলাইন বুকশপ থেকে অর্ডারের লিঙ্ক আমি এই পোস্টে যুক্ত করে দিচ্ছি।রকমারি ডট কম:‘উমরাহ সফরের গল্প’— https://rkmri.to/J1R1UVPGBUKW‘কথা বলো যয়তুন বৃক্ষ’— https://rkmri.to/1O8GNMURI08Tদুটো একসাথে অর্ডার করতে চাইলে— https://rkmri.to/1MREH2K05SDN. ওয়াফিলাইফ ডট কম:উমরাহ সফরের গল্প’— https://www.wafilife.com/?p=1204286


Arif Azad
17 Jan 2025, 12:59
আলহামদুলিল্লাহ!! সমস্ত প্রশংসা আমার রবের৷একুশে বইমেলা ২০২৫ এ প্রকাশ হতে যাচ্ছে আমার দুটো বই আলহামদুলিল্লাহ। এমন ধারার দুটো কাজ, যে ধারা নিয়ে আগে আমার কাজ করা হয়নি।‘উমরাহ সফরের গল্প’ হলো আমার উমরাহ সফরনামা। এটাকে শুধু সফরনামা বললে ভু হবে, এই সফরনামায় পাঠককে আমি ঘুরিয়ে আনতে চেষ্টা করে সাড়ে চৌদ্দ’শ বছর আগের সেই নববি যুগ থেকে৷ সফরনামাটির পাতায় পাতায় পাঠক খুঁজে পাবেন সীরাতের স্বাদ৷ পাঠকদের মনে হবে, যেন আমরা হাজির আছি নবিজি সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লামের যামানায়। যেন আমাদের চোখের সামনে দিয়েই সব ঘটছে।দ্বিতীয় বইটি আমার প্রথম কাব্যগ্রন্থ। নানান সময়ে লেখা আমার কবিতাগুলো বহু পাঠককে ছুঁয়ে গেছে বলে জেনেছি৷ অনেক পাঠক জানিয়েছেন, তারা কবিতা খুব একটা পড়েন না, কিন্তু আমার কবিতা তাদের অনেক পছন্দ৷ ‘কথা বলো যয়তুন বৃক্ষ’ আমার সেই স্বপ্নের কবিতা সংকলন।আল্লাহর কাছে ফরিয়াদ, তিনি যেন আমার এই কাজগুলোকে কবুল করেন। আমার নাযাতের উসিলা করেন। পাঠকদের জন্যেও যেন উপকারি করে তুলেন।এই বইদুটো আগামি


Arif Azad
25 Dec 2024, 15:51
কখন যে কার কীভাবে হিদায়াত হয়ে যাবে, আর কখন যে কার কীভাবে হিদায়াত ছুটে যাবে—আমরা কেউ বলতে পারি না৷ তাই তাচ্ছিল্য কিংবা অহংবোধ, কোনোটাকেই জীবনে জায়গা দেবেন না।
Arif Azad
6 Dec 2024, 12:50
মাঝে মাঝে কিছু মন খারাপের কারণ খুঁজে পাই না।মন হয়তো খারাপ, কিন্তু জানিই না যে ঠিক কী কারণে মন এমন বিচ্ছিন্ন আর উদাস হয়ে আছে। পূর্বাপর সব ঘটনাগুলোতে চোখ বুলিয়েও কোন যুতসই কারণ বের করা যায় না।এমন অ-কারণ মন খারাপের একটা কারণ হতে পারে সালাতের প্রতি আমাদের উদাসীনতা। আমরা আমাদের সালাতের ব্যাপারে যথেষ্ট যত্নশীল নই।আপনি হয়তো বলবেন, 'কই, আমি তো সালাত ত্যাগ করি না ভাই। কিন্তু তা-ও কেনো আমার মাঝে মাঝে অ-কারণ মন খারাপ হয়?''সালাতে যত্নশীল হওয়া' বলতে আমরা যা বুঝি তা হচ্ছে— সালাত ত্যাগ না করা। কিন্তু, এটুকুই কেবল সালাতের ব্যাপারে যত্নশীল হওয়ার জন্যে যথেষ্ট নয়।ঠিক সময়ে আমি সালাত আদায় করছি কি-না, সালাতে আমার খুশুখুযু তথা মনোযোগ ঠিকঠাক রাখতে পারছি কি-না এসবও সালাতের ব্যাপারে যত্নশীল হওয়ার অন্তর্ভুক্ত।ফযরের ওয়াক্ত শেষ হয়ে এলো প্রায়। ঘড়িতে আর মিনিট পাঁচেক বাকি। তড়িঘড়ি করে উঠে আমি বুলেটের গতিতে ওযু করে জায়নামাজে দাঁড়ালাম৷ হাতে আমার সময় কেবল সাড়ে তিন মিনিট। সুন্নাহ তো বাদ-ই গেলো, এই তিন মিনিটে
Arif Azad
30 Nov 2024, 10:40
কমেন্ট অপশান বন্ধ রাখা হলোআসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ’আরিফ আজাদ’ টেলিগ্রাম চ্যানেল খোলার পর থেকে আমরা উন্মুক্ত আলোচনার জন্য কমেন্ট করার অপশন রেখেছিলাম যাতে পাঠক-লেখকের একটা সরাসরি ইন্টেরেকশান তৈরি হয়।কিন্তু মুশকিল হলো, এখানে অনেক বোনেরাও কমেন্ট করেন। তাতে সমস্যা ছিল না৷ সমস্যা হলো—এখানে কমেন্ট করলে টেলিগ্রাম আইডি শো করে এবং যেকেউ ইচ্ছা করলে তার প্রাইভেট প্রোফাইলে গিয়ে তাকে ম্যাসেজ করতে পারে। আরো মুশকিলের ব্যাপার হলো—ফেইসবুকের মতো সেই ম্যাসেজ ফিল্টার হয়েও আসে না। ইউজারের প্রোফাইলে সরাসরি চলে আসে।এতে করে অসাধু ব্যক্তিদের দ্বারা বোনদের হ্যারাসমেন্টের একটা সম্ভাবনা থেকেই যায়।নানাবিধ বিষয় মাথায় রেখে আমরা এখানে কমেন্ট করার অপশন বন্ধ রাখলাম।সবাইকে আন্তরিক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ আহসানাল জা’যা।
Related Channels
Other channels in the same section of the catalogue.
